শাবিপ্রবির দুই ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহ-সভাপতি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অমিত শাহকে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকা

2024-10-08T16:22:56+00:00
2024-10-08T16:22:56+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
শাবিপ্রবির দুই ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৪:২২ পিএম 
শাবিপ্রবির দুই ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহ-সভাপতি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অমিত শাহকে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে সিলেট নগরীর বন্দরবাজার থেকে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মীর আবদুল্লাহকে সোমবার (৭ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মীর আবদুল্লাহ কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের মঈন উদ্দিনের ছেলে।

গ্রেফতারদের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে বলে এএসপি মশিহুর রহমান সোহেল জানিয়েছেন।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: