শারদীয় দূর্গাপূজায় ৬ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

হিলি প্রতিনিধি

সারাদেশ

সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার থেকে টানা ৬ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে

2024-10-09T13:54:32+00:00
2024-10-09T13:54:32+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
শারদীয় দূর্গাপূজায় ৬ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর
হিলি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১:৫৪ পিএম 
শারদীয় দূর্গাপূজায় ৬ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর
সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার থেকে টানা ৬ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম। আর বন্দর অভ্যন্তরে সরকারি ছুটির দিন ব্যতিত অন্য দিনে লোড আনলোড কার্যক্রম চলবে। অন্য দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোটধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের হিলি এক্সপোর্টর অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজেশ কুমার আগারওয়াল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে নিশ্চিত করেছেন। চিঠিতে তারা বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখবেন। সেই সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে টানা ৬ দিন বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি চালু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো: বদিউজ্জামান জানান, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে হিলি বন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: