নড়াইলে নার্সদের কর্মবিরতিতে চরম দুর্ভোগে রোগীরা

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলে নার্সদের কর্মবিরতি দুর্ভোগে পড়েছে রোগীরা। সেবা বঞ্চিত হয়ে অনেকেই অসুস্থ্য হয়ে পড়ছেন। আবার অনেকেই হাসপাতাল ছেড়ে ক্লিনিকে ছুটছে। জরুরি

2024-10-09T19:28:12+00:00
2024-10-09T19:28:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নড়াইলে নার্সদের কর্মবিরতিতে চরম দুর্ভোগে রোগীরা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৭:২৮ পিএম 
নড়াইলে নার্সদের কর্মবিরতিতে চরম দুর্ভোগে রোগীরা
নড়াইলে নার্সদের কর্মবিরতি দুর্ভোগে পড়েছে রোগীরা। সেবা বঞ্চিত হয়ে অনেকেই অসুস্থ্য হয়ে পড়ছেন। আবার অনেকেই হাসপাতাল ছেড়ে ক্লিনিকে ছুটছে। জরুরি বিভাগ থেকে চিকিৎসকরা চিকিৎসা দিলেও হাসপাতালের বিছানায় বিনা চিকিৎসায় কাতরাচ্ছে রোগীরা।

জানা গেছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছে।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে বুধবার (৯ অক্টোবর) নড়াইল সদর হাসপাতাল চত্বরে কর্মবিরতি পালনকালে তাদের দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়ে বক্তব্য দেন সংস্কার পরিষদ নড়াইল জেলা শাখার আহবায়ক শাহিনুর খাতুন, সংস্কার কমিটির সদস্য পলি কুন্ডু ও মুজিদা খানম ও সিনিয়র স্টাফ নার্স বিউটি পারভীনসহ অনেকে।
 
এর আগে গত ১ অক্টোবর থেকে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করে। কয়েকদিন আন্দোলন স্থাগিত থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় কর্মবিরতি শুরু হয়েছে। দাবি মেনে নেয়া না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে বক্তারা জানান।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: