হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিস্টান আমরা কেউ খণ্ডিত মানুষ নই

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিস্টান আমরা কেউ খণ্ডিত মানুষ নই।

2024-10-10T20:35:58+00:00
2024-10-10T20:35:58+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিস্টান আমরা কেউ খণ্ডিত মানুষ নই
চট্টগ্রামে উপদেষ্টা ফারুক ই আজম
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৮:৩৫ পিএম 
হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিস্টান আমরা কেউ খণ্ডিত মানুষ নই
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিস্টান আমরা কেউ খণ্ডিত মানুষ নই। সুতরাং প্রত্যেক মানুষ আইনের সম-অধিকার পাচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে আমরা কাজ করছি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুর্গাপূজা এবং বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, র‌্যাব, এনএসআই, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, আইন প্রণীত হয় মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। কেবলমাত্র মানুষের জন্যই আইন প্রণয়ন করা হয়। অসাধারণ সুন্দর ও সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ। দুর্ভাগ্যজনকভাবে নানা ব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে আমাদের বিপর্যস্ত পর্যায়ে পড়তে হয়েছে। ২০২৪ এর ছাত্র-জনতার বিজয় অতীতের সব অব্যবস্থাপনা ও দুর্নীতি প্রতিরোধ এবং পরিবর্তনের সুযোগ করে দিয়েছে। আমি বিশ্বাস করি যদি সবাই এক সুরে গাইতে পারি, সবাইকে এক সুতোয় গাঁথতে পারি তবে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। 

এবারের দুর্গাপূজায় নির্বাহী আদেশে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এটি যেন সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়, সেজন্য সব মহলের সঙ্গে আলোচনা করব বলেন তিনি।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যাচাই-বাছাই না করে সিদ্ধান্ত নেবেন না। এ ধরনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকা প্রয়োজন। 

সময়ের আলো/আরআই



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: