ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্ব: দীপ্ত টিভির কর্মীকে হত্যা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

রাজধানীতে মহানগর প্রজেক্ট এলাকায় দ্বন্দ্বের জেরে বাসায় ঢুকে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে (৩২) মারধর করে

2024-10-11T11:40:32+00:00
2024-10-11T11:40:32+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অপরাধ
ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্ব: দীপ্ত টিভির কর্মীকে হত্যা, আটক ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ১১:৪০ এএম 
ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্ব: দীপ্ত টিভির কর্মীকে হত্যা, আটক ৩
রাজধানীতে মহানগর প্রজেক্ট এলাকায় দ্বন্দ্বের জেরে বাসায় ঢুকে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে (৩২) মারধর করে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই লোকজন উদ্ধার করে মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালের দিকে রামপুরা মহানগর প্রজেক্ট চার নম্বর রোডের ডি ব্লকের বাড়ির ৮ তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক ইঞ্জিনিয়ারসহ তিনজনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

নিহত তামিমের মামা মাসুদ করিম সময়ের আলোকে সত্যতা নিশ্চিত করে জানান, চুয়েট থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগে যোগ দেন তামিম। মহানগর প্রজেক্টের বাড়িটির ৭ তলায় দুটি ফ্ল্যাট নিয়ে থাকেন তিনি ও তার পরিবার। একটি ডেভেলপার কোম্পানি তাদের মোট পাঁচটি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও কিছুতেই এটি বুঝিয়ে দিচ্ছিল না। এ নিয়ে বছরখানেক আগে মামলাও করা হয়।

তিনি আরও জানান, বুধবার সেই কোম্পানির সঙ্গে একটি সমঝোতা হলে ৮ম তলায় দুটি ফ্ল্যাট দেওয়ার কথা জানানো হয়। তাই বৃহস্পতিবার সকালে ওই ফ্ল্যাটে লোক দিয়ে কিছু কাজ করাচ্ছিলেন তামিম। তখন হঠাৎ ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপক, ডেভেলপার কোম্পানির কর্ণধার ও তার সন্ত্রাসী বাহিনী ফ্ল্যাটে অতর্কিত হামলা চালায়। তামিমকে মারধর করতে থাকেন তারা। তাকে বাঁচাতে বড় ভাই সামভির জাহান ইসলাম ছুটে এলে তাকেও মারধর করে এক পর্যায়ে চলে যান তারা। তামিমের অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি সাইফুল ইসলাম জানান, মহানগর প্রজেক্টের ওই বাড়ির ল্যান্ড ডোনার হচ্ছেন নিহত তামিমের বাবাসহ মোট তিনজন। তাদের সঙ্গে ডেভেলপার কোম্পানির দ্বন্দ্বের জের ধরে বাসার ভেতরে প্রবেশ করে বহিরাগতসহ ডেভেলপারের লোকজন। সেখানে তর্কাতর্কির এক পর্যায়ে তামিমের বুকে কিল ঘুষি মারে এবং তার গলা টিপে ধরে বলে জানা গেছে। এক পর্যায়ে আহতাবস্থায় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। ঘটনার পরপরই সেখান থেকে এক ইঞ্জিনিয়ারসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: