দীপ্ত টিভির কর্মকর্তা হত্যায় বিএনপি নেতার সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা

সময়ের আলো অনলাইন

অপরাধ

রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় ঘরে ঢুকে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে (৩২) হত্যার ঘটনায় বিএনপি নেতা রবিউল

2024-10-11T17:34:22+00:00
2024-10-11T17:34:22+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অপরাধ
দীপ্ত টিভির কর্মকর্তা হত্যায় বিএনপি নেতার সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৫:৩৪ পিএম 
দীপ্ত টিভির কর্মকর্তা হত্যায় বিএনপি নেতার সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা
রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় ঘরে ঢুকে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে (৩২) হত্যার ঘটনায় বিএনপি নেতা রবিউল আলমের সংশ্লিষ্ট পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রুহুল কবির খান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুন এবং বিএনপি নেতা ও প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্নধার শেখ রবিউল আলমের সংশ্লিষ্টতা পেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

রুহুল কবির খান জানান, জমির মালিককে প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের পাঁচটি ফ্ল্যাট দেয়ার চুক্তি থাকলেও, তারা দুটি হস্তান্তর করেছে। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুনের শ্বশুরের কাছে বিক্রি করে প্লিজেন্ট প্রোপার্টিসের কর্নধার শেখ রবিউল আলম। ফ্ল্যাটটি তারা অবৈধভাবে জবরদখল করে রেখেছিল। যা নিয়ে গত তিন বছর ধরেই দ্বন্দ্ব চলে আসছিল।

বৃহস্পতিবার মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি- ব্লকের বাড়ির আটতলার একটি ফ্ল্যাটে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলামকে হত্যা করা হয়। ঘটনার পরপরই আশপাশের লোকজন তামিমকে উদ্ধার করে মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/এম 



Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: