অনুপ্রবেশকালে শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।শনিবার (১২ অক্টোবর) রাত ৯ টার

2024-10-13T12:12:57+00:00
2024-10-13T12:12:57+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
অনুপ্রবেশকালে শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ১২:১২ পিএম 
অনুপ্রবেশকালে শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি
কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

শনিবার (১২ অক্টোবর) রাত ৯ টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নেত্র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। ফেরত পাঠানোদের মধ্যে ১৯ জন শিশু, ১১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে বলে জানান তিনি।

লে. কর্নেল মহিউদ্দীন বলেন, শনিবার রাতে টেকনাফে নাফ নদীর পয়েন্ট সীমান্তে বিজিবির সদস্যদের নিয়মিত নদরদারি অব্যাহত ছিল। এক পর্যায়ে নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকা যোগে কিছু সংখ্যক রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেখে। পরে তাদের বহনকারী নৌকাগুলো নাফ নদীর কিনারায় পৌঁছালে বিজিবির সদস্যরা অনুপ্রবেশে বাধা দেয়।

এতে রোহিঙ্গাদের নৌকাগুলি শূণ্যরেখা পেরিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়। এসব নৌকায় অন্তত শিশুসহ ৩৭ জন রোহিঙ্গা রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: