কুমিল্লায় বাবার হাতে মেয়ে খুন, মরদেহ মিলল জঙ্গলে

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বাবার হাতে সাত বছরের কন্যা শিশু খুনের ঘটনা ঘটছে। রোববার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার জোড়কানন

2024-10-13T21:27:37+00:00
2024-10-13T21:30:37+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কুমিল্লায় বাবার হাতে মেয়ে খুন, মরদেহ মিলল জঙ্গলে
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৯:২৭ পিএম  আপডেট: ১৩.১০.২০২৪ ৯:৩০ পিএম
কুমিল্লায় বাবার হাতে মেয়ে খুন, মরদেহ মিলল জঙ্গলে
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বাবার হাতে সাত বছরের কন্যা শিশু খুনের ঘটনা ঘটছে। রোববার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার জোড়কানন ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা নির্ভয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। 

শিশুটির নাম মারিয়া (৬)। এই ঘটনায় শিশুটির বাবা বাবুর্চি তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক বাবা তাজুল ইসলাম একজন মাদকসেবী। তাজুল ইসলাম সংসার জীবনে দুই বিবাহ করেন। দ্বিতীয় সংসারের স্ত্রী সাথে কন্যা সন্তান জন্ম দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিলো। কন্যা শিশু সন্তানকে অভিশাপ মনে করে নিয়মিত দ্বিতীয় স্ত্রীকে মারধর করতেন। গত শুক্রবার সকালে শিশুটিকে ঘর থেকে দোকানে নিয়ে যাবে বলে বের করেন। পরে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় একটি গভীর জঙ্গলে নিয়ে মাটিতে পুতে রেখে চলে আসেন। এবং ঘরে ফিরে বলেন শিশুটি হারিয়ে গেছে বলে প্রচার চালায়। পরে এলাকাবাসী দীর্ঘ খোঁজাখুঁজির পর বিজিবিকে নিয়ে সীমান্তবর্তী এলাকার নির্ভয়পুর গ্রামের পাশে একটি জঙ্গল থেকে লাশ উদ্ধার করেন।

সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার পরপরই প্রতিবেশীরা তাজুলকে ধরে থানায় খবর দেন। ঘাতক থানায় আটক আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: