দীপ্ত টিভির তামিম হত্যা: মাদকের কর্মকর্তা মামুন সাময়িক বরখাস্ত

সময়ের আলো অনলাইন

অপরাধ

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যাকাণ্ডের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) উপ-পরিচালক মোহাম্মদ মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তামিম

2024-10-14T15:02:21+00:00
2024-10-14T15:02:21+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অপরাধ
দীপ্ত টিভির তামিম হত্যা: মাদকের কর্মকর্তা মামুন সাময়িক বরখাস্ত
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৩:০২ পিএম 
দীপ্ত টিভির তামিম হত্যা: মাদকের কর্মকর্তা মামুন সাময়িক বরখাস্ত
দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যাকাণ্ডের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) উপ-পরিচালক মোহাম্মদ মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তামিম হত্যাকাণ্ডের ঘটনায় মামুন এজাহারভুক্ত এক নম্বর আসামি। তিনি এখনও পলাতক।

ডিএনসির একটি সূত্র জানিয়েছে, মামুনকে ক্লোজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

তামিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, মো. আব্দুল লতিফ, মো. কুরবান আলী, মাহিন, মোজাম্মেল হক কবির, বাঁধন ও মো. রাসেল। তারা সবাই ৪ দিনের রিমান্ডে রয়েছেন।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: