সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে স্পিডবোট ডুবি, শিশু নিখোঁজ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিন থেকে স্পিডবোট নিয়ে শাহপরীরদ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর আলাইশাহ (৮)

2024-10-14T15:40:00+00:00
2024-10-14T15:52:31+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে স্পিডবোট ডুবি, শিশু নিখোঁজ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৩:৪০ পিএম  আপডেট: ১৪.১০.২০২৪ ৩:৫২ পিএম
সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে স্পিডবোট ডুবি, শিশু নিখোঁজ
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিন থেকে স্পিডবোট নিয়ে শাহপরীরদ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর আলাইশাহ (৮) নামের সেন্টমার্টিনের এক শিশু নিখোঁজ রয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ৭ জন যাত্রীকে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে সাগর উত্তাল থাকায় সাগরের গোলারচর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী। তিনি জানান, সকাল ১১ টার দিকে ৮ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীরদ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। পরে বাকি ৭ যাত্রীকে উদ্ধার করা গেলেও একজন শিশু নিখোঁজ রয়েছে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিন থেকে টেকনাফে যাত্রাকালে স্পিডবোট ডুবিতে এক শিশু নিখোঁজ রয়েছে। মূলত সাগর উত্তাল থাকায় এ ঘটনা ঘটেছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: