সুনামগঞ্জের সাবেক সাংসদ মুহিবুর রহমানের ২ দিন রিমান্ড মঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

শিক্ষার্থীদের উপর হামলার মামলায় সুনামগঞ্জ-৩ আসনের ৫ বারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই

2024-10-21T13:04:15+00:00
2024-10-21T13:04:15+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
সুনামগঞ্জের সাবেক সাংসদ মুহিবুর রহমানের ২ দিন রিমান্ড মঞ্জুর
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১:০৪ পিএম 
সুনামগঞ্জের সাবেক সাংসদ মুহিবুর রহমানের ২ দিন রিমান্ড মঞ্জুর
শিক্ষার্থীদের উপর হামলার মামলায় সুনামগঞ্জ-৩ আসনের ৫ বারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ও যুবলীগ নেতা রিগ্যানের একদিনের রিমান্ড এবং বাকি ৩০ আওয়ামী লীগ নেতা কর্মীদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া।

সোমবার (২১ অক্টোবর) দ্রুত বিচার আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামীদের আইনজীবীদের পক্ষ থেকে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন বিচারক নির্জন কুমার মিত্র।

উল্লেখ্য, সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলায় মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। এই মামলায় সাবেক মন্ত্রী এম এ মান্নানসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: