গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সী তালহা নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নানা বাড়ির পাশের

2024-10-24T17:19:26+00:00
2024-10-24T17:19:26+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৫:১৯ পিএম 
গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সী তালহা নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নানা বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গি গ্রামের গোরস্থান পাড়ায়। নিহত শিশু তালহা আমতৈল গ্রামের উজ্জল হোসেনের ছেলে।

গ্রামের তানভীর আহমেদ তুহিন জানান, তালহা তার মায়ের সাথে নানা বাড়িতে থাকতো। সকালে সে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। দুপুরে তালহার মরদেহ জনৈক কালুর পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়। প্রতিবেশীরা এগিয়ে এসে তালহাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি বানী ইসরাইল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই

Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: