নাটোরে তাবলীগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরে তাবলীগ জামায়াতের দুই গ্রুপ সাদ ও জুবায়ের গ্রুপের মধ্য মারকাজ মসজিদ দখল নিয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের

2024-10-24T18:57:31+00:00
2024-10-24T18:57:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নাটোরে তাবলীগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৬:৫৭ পিএম 
নাটোরে তাবলীগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
নাটোরে তাবলীগ জামায়াতের দুই গ্রুপ সাদ ও জুবায়ের গ্রুপের মধ্য মারকাজ মসজিদ দখল নিয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫/২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এসময় নাটোর-রাজশাহী মহাসড়কের যান চলাচল বন্ধ যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের তেবাড়িয়া মারকাজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামায়াতের দুই গ্রুপ সাদ ও জুবায়ের মধ্য দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই গ্রুপ হাতে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এসময় পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুবায়ের গ্রুপ মারকাজ মসজিদ দখলে নিয়ে সড়কে অবস্থান নেয়। অপরদিকে সাদ গ্রুপের লোকজন সড়ক অবস্থান নিলে নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটে সৃষ্টি হয়। 

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুপক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকা জুড়ে উত্তেজনা চলছে।

নাটোর সদর পুলিশের কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/আরআই



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: