বরিশালে আবহাওয়া পরিস্থিতির উন্নতি, লঞ্চ চলাচল শুরু

বরিশাল ব্যুরো

সারাদেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে বরিশালসহ উপকূলীয় অঞ্চলগুলোতে ভোররাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে বর্তমানে আবহাওয়া

2024-10-25T16:44:25+00:00
2024-10-25T16:44:25+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে আবহাওয়া পরিস্থিতির উন্নতি, লঞ্চ চলাচল শুরু
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৪:৪৪ পিএম 
বরিশালে আবহাওয়া পরিস্থিতির উন্নতি, লঞ্চ চলাচল শুরু
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে বরিশালসহ উপকূলীয় অঞ্চলগুলোতে ভোররাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে বর্তমানে আবহাওয়া স্বাভাবিক রয়েছে।

এদিকে টানা ২২ ঘণ্টা পর বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারি পরিচালক রিয়াদ হোসেন। এতে দুর্ভোগ কমেছে যাত্রীদের।

এদিকে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় বরিশাল জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। এছাড়া ত্রাণকাজ পরিচালনার জন্য ১২ লাখ ২৬ হাজার টাকা নগদ অর্থ, শিশু খাদ্যের জন্য ৫ লাখ এবং গো খাদ্যের জন্য ৫ লাখ টাকা রাখা হয়। মজুদ রাখা হয়েছে ৫৬৯ মেট্রিক টন চাল। 

আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ মিলিটারি বৃষ্টি হয়েছে। নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থেকে ১ নম্বর সতর্ক সংকেতে নামিয়ে আনা হয়েছে। তবে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলেও জানান তারা।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: