যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেসক্লাবের সামনে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের

2024-10-27T13:52:50+00:00
2024-10-27T13:52:50+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ১:৫২ পিএম 
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেসক্লাবের সামনে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ঝালকাঠি জেলা যুবদল।

রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল ইসলাম তুহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সিভিল সার্জন ডাক্তার এইচএম জহিরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে। ৫ শতাধিক  মানুষকে এ সেবা দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এসময় ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: