গণপূর্তের সাবেক প্রতিমন্ত্রী শরীফকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদকে জিজ্ঞাসাবাদের

2024-10-27T18:58:08+00:00
2024-10-27T18:58:08+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অপরাধ
গণপূর্তের সাবেক প্রতিমন্ত্রী শরীফকে দুদকে তলব
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৬:৫৮ পিএম 
গণপূর্তের সাবেক প্রতিমন্ত্রী শরীফকে দুদকে তলব
দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে দুদক উপ-পরিচালক ও অনুসন্ধান টিম প্রধান মোহাম্মদ নুরুল হুদা তাকে তলব করে চিঠি দিয়েছেন বলে রোববার (২৭ অক্টোবর) জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে। তলবি চিঠি ময়মনসিংহের তারাকান্দায় তার নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে।

আগামী ৩০ অক্টোবর দুপুর ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তলবি নোটিশে বলা হয়, শরীফ আহমেদ, সাবেক সংসদ সদস্য, ময়মনসিংহ-২ ও সাবেক প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ঢাকা এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। এমতাবস্থায়, আগামী ৩০ অক্টোবর দুপুর ১২টায় দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকায় উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: