কুকুরটি বেঁচে গেলেও সিএনজি উল্টে নারী যাত্রী নিহত

পলাশ প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সিএনজি উল্টে ময়ুরী বেগম (৭৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছে। আহত সিএনজি চালক। রোববার (২৭

2024-10-27T19:32:33+00:00
2024-10-27T19:32:33+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কুকুরটি বেঁচে গেলেও সিএনজি উল্টে নারী যাত্রী নিহত
পলাশ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৭:৩২ পিএম 
কুকুরটি বেঁচে গেলেও সিএনজি উল্টে নারী যাত্রী নিহত
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সিএনজি উল্টে ময়ুরী বেগম (৭৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছে। আহত সিএনজি চালক। রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ময়ুরী বেগম ঘোড়াশাল রেলস্টেশনের বস্তি এলাকার গোলাম মোস্তফা মিয়ার স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ (রোববার) সকাল সাড়ে ৯টার ঘোড়াশাল ঘোড়া চত্বর থেকে একটি সিএনজি ৫ জন নারী যাত্রী নিয়ে পাঁচদোনা দিকে যাচ্ছিল। পরে সামনের বাইপাস সড়কে পৌঁছলে একটি কুকুর দৌঁড়ে এই সড়ক পার হচ্ছিল। এসময় সিএনজি চালক কুকুরটিকে বাঁচাতে হার্ড ব্রেক করে নিয়ন্ত্রণ হারায়। এতে কুকুরটি বেঁচে গেলেও সিএনজি উল্টে গিয়ে নিচে চাপা পড়ে ময়ূরী বেগম নামে এক যাত্রী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হয় সিএনজি চালক। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।

পলাশ থানার এসআই কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত নারী ময়ুরী বেগমের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ ঘটনায় নি‍‍হতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: