সিআরপিতে চিকিৎসাধীন ৩২ জনকে ৩২ লাখ অনুদান প্রদান

সাভার প্রতিনিধি

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে সাভারের সিআরপিতে চিকিৎসাধীন ৩২ জনকে ৩২ লাখ টাকা অনুদান দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রোববার

2024-10-27T22:10:57+00:00
2024-10-27T22:10:57+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
সিআরপিতে চিকিৎসাধীন ৩২ জনকে ৩২ লাখ অনুদান প্রদান
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
সাভার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ১০:১০ পিএম 
সিআরপিতে চিকিৎসাধীন ৩২ জনকে ৩২ লাখ অনুদান প্রদান
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে সাভারের সিআরপিতে চিকিৎসাধীন ৩২ জনকে ৩২ লাখ টাকা অনুদান দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারে পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রতে (সিআরপি) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ চিকিৎসাধীন আহতদের হাতে এসব সহযোগিতা তুলে দেন।

এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্নিগ্ধ বলেন, সিআরপিতে চিকিৎসাধীন ৩২ জনকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পক্ষ থেকে ৩২ লাখ টাকা প্রদান করা হয়েছে। এই ফাউন্ডেশন থেকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি সব শহীদদের সর্বোচ্চ পাঁচ লাখ ও আহতদের ১ লাখ টাকা প্রদান করা হবে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সিআরপিতে এসেছি। এখানে পাঁচজনকে ১ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। এছাড়া অন্য ২৭ জনকে বিকাশের মাধ্যমে টাকা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে একটা ফরম দিয়েছি, ওই ফরম পূরণ করে তারা দ্রুতই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। শুধু ফরম নয়, হটলাইন নম্বর ও ওয়েবসাইটের মাধ্যমেও যোগাযোগ করতে পারবে। যোগাযোগ করে তাদের তথ্য দিলে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করবো।

এ সময় তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি আহবায়ক নাহিদা বুশরা ইতি, সিআরপির প্রধান পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: