বৃদ্ধকে মারধর করায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে কারাগারে প্রেরণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে মারধর করা মামলায় জামিন চাইতে গেলে কারাগারে প্রেরণ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের

2024-11-04T18:44:19+00:00
2024-11-04T18:44:19+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বৃদ্ধকে মারধর করায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে কারাগারে প্রেরণ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৬:৪৪ পিএম 
বৃদ্ধকে মারধর করায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে কারাগারে প্রেরণ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে মারধর করা মামলায় জামিন চাইতে গেলে কারাগারে প্রেরণ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে। ওই কর্মীর নাম এরফান হোসেন (২৬)। তার পিতার নাম এলোয়ার হোসেন। তিনি আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার বাসিন্দা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা যায়।

সোমবার (৪ নভেম্বর) চট্টগ্রাম আদালতে জামিন চাইতে গেলে বিচারক জামিন না দিয়ে তাকে কারাগারে প্রেরণ করেন। এই মামলার অন্য আসামিরা হলেন, বরুমছড়া এলাকার এলোয়ার হোসেনের ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী এরফান হোসেন (২৬), এলোয়ার হোসেন (৫০) ও কুলসুমা খাতুন (৪০)।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টার সময় উপজেলার বরুমছড়া এলাকায় সম্পত্তি বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটে।এই ঘটনায় নারী বৃদ্ধসহ একাধিক জন আহত হন। পরে বৃদ্ধ আব্দুল মান্নান ৩জনকে আসামি করে গত (২৪ অক্টোবর) রাতে থানায় এই মামলা দায়ের করেন। আনোয়ারা থানা মামলা নং ২২।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের আইনজীবী বেলায়েত হোসেন, আসামি একজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। তার বিরুদ্ধে অতীতে ভূমিদস্যু চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। আমরা বিষয়টি আদালতকে অবহিত করেছি। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: