বান্দরবান সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবান আলীকদম উপজেলার দুর্গম করুকপাতা পোয়ামমুহূরী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে অপ্রাপ্ত

2024-11-11T22:23:36+00:00
2024-11-11T22:25:35+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বান্দরবান সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গা আটক
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১০:২৩ পিএম  আপডেট: ১১.১১.২০২৪ ১০:২৫ পিএম
বান্দরবান সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গা আটক
বান্দরবান আলীকদম উপজেলার দুর্গম করুকপাতা পোয়ামমুহূরী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছর নিচে) ৩১ জন ও বয়স্ক ৫০ জন। আটকদের আলীকদম উপজেলা প্রশাসন কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পৌয়ামহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার জোরদার করানো হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

প্রশাসন জানায়, মিয়ানমারের সীমান্ত থেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে আলীকদমে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গা আটক করে স্থানীয়রা। পরে প্রশাসনকে খবর দিলে তাদেরকে আটক করে প্রশাসনে হেফাজতে রাখা হয়। আটক রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী।

বিজিবি আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আকিব জাবেদ জানান, বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মিয়ানমারের ওপার থেকে রোহিঙ্গা নাগরিকরা রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে এরা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮১ জন মিয়ানমারে রোহিঙ্গা নাগরিক আটক করে। আটকদের উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপায়ন দেব বলেন, আটক রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাক করার প্রক্রিয়া চালানো হচ্ছে। আপাতত তাদের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: