ঝালকাঠি থানায় ৫৯ জনের নামে বিস্ফোরক আইনে মামলা

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি জেলা বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির

2024-11-14T11:34:50+00:00
2024-11-14T11:34:50+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ঝালকাঠি থানায় ৫৯ জনের নামে বিস্ফোরক আইনে মামলা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১:৩৪ এএম   (ভিজিট : ৬৪৫)
ঝালকাঠি থানায় ৫৯ জনের নামে বিস্ফোরক আইনে মামলা
ঝালকাঠি জেলা বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামীলীগের নির্বাহী সদস্য গোলাম রাব্বানি চিনু, ঝালকাঠি  জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার সহ ৫৯ জনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে মামলা (নং- ১০, তারিখ: ১৩/১১/২০২৪ জিআর নং ২৫৬/২০২৪) দায়ের করা হয়েছে। ২০২১ সালে বিএনপি অফিসে বোমা বিস্ফোরণ ও অগ্নি সংযোগেরর অভিযোগে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জোবায়ের বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সোমবার (১১ নভেম্বর) রাতে এজাহার দায়ের করলে বুধবার রাতে মামলাটি সদর থানায় রেকর্ড করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় ইউসুফ কমিশনার রোডে তৎকালীন জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরে নির্দেশ দেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

দরখাস্তকারী জিয়াউল ইসলাম জুবায়ের বলেন, স্বৈরশাসনে অবৈধ হস্তক্ষেপের কারণে এতদিন থানায় মামলা হয়নি। দেশ স্বাভাবিক হওয়ার পরে দলীয় নেতাকর্মীদের সিদ্ধান্ত নিয়ে এজাহার দায়ের করেছি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের বাদী হয়ে একটি অভিযোগ দিলে সেটা তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

মামলায় আসামী করা হয়েছে-


১/ সাবেক এমপি আমির হোসেন আমু।

২/জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার  শাহ আলম।

৩/সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির।

৪/ পৌর সভাপতি লিয়াকত আলী তালুকদার।

৫/ সেক্রেটারি মাহবুব হোসেন।

৬/ জেলা যুবলীগ আহ্বায়ক রেজাউল করিম জাকির।

৭/ সদর উপজেলা সভাপতি রশিদ হাওলাদার।

৮/ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ।

৯/ জেলা যুবলীগ যুগ্মআহ্বায়ক কামাল শরিফ।

১০/ জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার।

১১/ জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সূরুজ।

১২/ জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুজিবুর রহমান আকন্দ।

১৩/ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল।

১৪/ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা।

১৫/ মহিলা আওয়ামীলীগ সভাপতি ইসরাত জাহান সোনালি।

১৬/ কৃষকলীগ সভাপতি আঃ মান্নান রসূল।

১৭/ জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এম আলম খান কামাল।

১৮/ অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মনু।

১৯/ অ্যাডভোকেট সনজয় মিত্র।

২০/ অ্যাডভোকেট মাহবুবুর রহমান তালুকদার।

২১/ জেলা আওয়ামীলীগের কোষাদক্ষ মনিরুল ইসলাম তালুকদার।

২২/ জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক মানিক হাওলাদার।

২৩/ জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু।

২৪/ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।

২৫/ ছাত্রলীগ নেতা মাঈনুল খান।

২৬/ যুবলীগ নেতা শাহজাদা পরাগ।

২৭/ ঠিকাদার রফিকুল ইসলাম নবিন।

২৮/ যুবলীগ নেতা ওয়াদুদ শিকদার।

২৯/ সাবেক উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।

৩০/ জেলা আওয়ামীলীগের সহসভাপতি সালাহউদ্দিন আহমেদ সালেক।

৩১/ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু।

৩২/ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলন।

৩৩/ জেলা আওয়ামীলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান।

৩৪/ ছাত্রলীগ নেতা আলভি শাহরুখ শুভ।

৩৫/ ছাত্রলীগ নেতা আশিকুর রহমান শাওন।

৩৬/ আমু'র পিএস ফখরুল মজিদ কিরন।

৩৭/ শাওন (আমুর পিওন)।

৩৮/ নলছিটির সাবেক ককাউন্সিলর ডন মামুন।

৩৯/ নলছিটি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি খোন্দকার মুজিবুর রহমান।

৪০/ গাভারামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানি।

৪১/ কেওড়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান।

৪২/ ছাত্রলীগ নেতা জিশান।

৪৩/ কির্ত্তীপাশার সাবেক চেয়ারম্যান শুকুর মোল্লা।

৪৪/ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত মোল্লা।

৪৫/ যুবলীগ নেতা জামাল হোসেন মল্লিক।

৪৬/ ব্যারিস্টার মিজানুর রহমান।

৪৭/ জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি জিকে মোস্তাফিজুর রহমান।

৪৮/ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু।

৪৯/ সাবেক ভাইসচেয়ারম্যান মইন তালুকদার।

৫০/ বাদশাহ হাওলাদার।

৫১/ মন্টু ব্যাপারী।

৫২/ সোহাগ ব্যাপারী।

৫৩/ ছবির হোসেন।

৫৪/ সানু গাজী।

৫৫/ সাব্বির খান।

৫৬/ শাহাবুদ্দিন শুরু।

৫৭/ মামুন হাওলাদার, গ্রাম ডুবিল।

৫৮/ জান্টু মল্লিক, গ্রাম ডুবিল।

৫৯/ এনামুল হোক শাহিন, গ্রাম মগড়।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: