সীমান্তের নাফ নদী থেকে জেলের লাশ উদ্ধার

উখিয়া প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় নাফ নদী থেকে স্থানীয় এক বাংলাদেশি নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কেউ হয়নি আটক হয়নি।শনিবার

2024-11-16T14:59:36+00:00
2024-11-16T14:59:36+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সীমান্তের নাফ নদী থেকে জেলের লাশ উদ্ধার
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ২:৫৯ পিএম 
সীমান্তের নাফ নদী থেকে জেলের লাশ উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় নাফ নদী থেকে স্থানীয় এক বাংলাদেশি নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কেউ হয়নি আটক হয়নি।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকায় নাফ নদীতে লাশটি দেখতে পেলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

উদ্ধারকৃত লাশটি পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেন এর ছেলে ছৈয়দুল বশর(১৯) বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর ৫জন বাংলাদেশি নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে জিম্মি হয়। এদের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে একজন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হাতের বাহু ও ঘাড়ে গুলি করে হত্যা করা হয়।

পরে লাশটি নাফ নদীতে ভাসিয়ে দিলে স্থানীয়রা শনিবার সকালে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে উখিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

এ ব্যাপারে উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, স্থানীয়দের খবরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: