স্ত্রীর স্বীকৃতি চেয়ে যুবকের বাড়িতে তরুণীর অনশন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বাঁশখালীর কাথরিয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরও স্ত্রীর স্বীকৃতি না পাওয়ায় স্বামীর বাড়িতে অনশন করছেন এক তরুণী। সোমবার (১৮ নভেম্বর)

2024-11-18T19:11:52+00:00
2024-11-18T19:11:52+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
স্ত্রীর স্বীকৃতি চেয়ে যুবকের বাড়িতে তরুণীর অনশন
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৭:১১ পিএম 
স্ত্রীর স্বীকৃতি চেয়ে যুবকের বাড়িতে তরুণীর অনশন
বাঁশখালীর কাথরিয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরও স্ত্রীর স্বীকৃতি না পাওয়ায় স্বামীর বাড়িতে অনশন করছেন এক তরুণী। সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে মোহাম্মদ রিদুয়ান এর বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বর মাসে সামাজিক মাধ্যম ফেসবুকে সন্দীপ উপজেলার উড়িরচর ইউনিয়নের শামসুল হক চৌধুরী বাড়ির শামসুল হকের মেয়ে আইরিন আক্তারের সাথে বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের বরইতলী এলাকার হাজী বাড়ির মাহফুজুর রহমানের ছেলে রিদুয়ানের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে প্রেমের বিষয়টি বিয়ে পর্যন্ত গড়ায়। ২০১৯ সালের জানুয়ারিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে চট্টগ্রাম নগরের বালুছড়া এলাকায় ভাড়া বাসায় ঘর-সংসার করে আসছিল। বিয়ের এক মাস পর রিদুয়ান পুনরায় দুবাই চলে যান। গত ৭ নভেম্বর রিদুয়ান দেশে ফিরে বালুচড়ার তার স্ত্রীর ভাড়া বাসায় অবস্থান করেন। পরবর্তীতে বিয়ের বিষয়টি রিদুয়ান তার বাবাকে ফোন করে জানালে তিনি ছেলে ও পুত্রবধূকে ঘরে তুলতে অস্বীকৃতি জানান।

সরজমিনে আজ (সোমবার) দুপুরে প্রবাসী রিদুয়ানের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘর তালাবদ্ধ। বাইরে ঘরের সিঁড়িতে বসে অনশন করছেন ওই তরুণী। 

অনশনরত তরুণী আইরিন আক্তার এ প্রতিবেদককে বলেন, ‘৬ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে আমাকে বিয়ে করার পর ৫ বছর সংসার করেছে। এখন তার মা-বাবা আমাকে মেনে না নেওয়ায় সেও আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছে। আমার এই পৃথিবীতে ভাই-বোন কেউ নেই। মা-বাবাও অসুস্থ। বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় দেখছি না।’

তিনি আরও বলেন, “আমি গার্মেন্টসে চাকরি করে কিছু টাকা সঞ্চয় করেছিলাম। টাকাগুলো সে প্রবাসে যাওয়ার আগে নিয়ে ফেলে। তার বাবা মাহফুজুর রহমান আমাকে প্রাণে মেরে পাহাড়ে লাশ গুম করার হুমকি দিচ্ছে। তিনি আমাকে ধমক দিয়ে বলেছেন, তুই আমাদের আলিশান বাড়ির লোভে পড়েছিস।’

স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ আহমদ বলেন, ‘রিদুয়ান আমার চাচাতো বোনের ছেলে। আমার চাচাতো বোন ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছে। আমরা ঝামেলা না বাড়িয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে যাচ্ছি।’

এদিকে পলাতক থাকায় প্রবাসী মোহাম্মদ রিদুয়ানের বক্তব্য বক্তব্য পাওয়া যায়নি। তবে রিদুয়ানের মা নুর বেগম বলেন, ‘এভাবে সব ছেলেরাই মেয়েদের সাথে একটুআধটু সম্পর্ক করে। কিন্তু ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হয়নি। সে মামলা করলে করুক।’

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, এ বিষয়ে ওই নারী এখনো থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: