আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে আতোয়ার মন্ডল (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আত্মহত্যা করেছেন।বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত

2024-11-20T17:33:35+00:00
2024-11-20T17:33:35+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের আত্মহত্যা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫:৩৩ পিএম 
আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের আত্মহত্যা
বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে আতোয়ার মন্ডল (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। আতোয়ার মন্ডল উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি সরদার পাড়া গ্রামের মৃত তাহের মন্ডলের ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আতোয়ার মন্ডল। প্রতিদিনের ন্যায় তার স্ত্রীর সঙ্গে সকালে খাবার খেয়ে কাজে বের হতেন। বুধবার সকালে শারিরিক অসুস্থতার কারণে বাড়িতে শুয়ে ছিলেন আতোয়ার। এই সময়ে তার স্ত্রী পাশের বাড়িতে একটি কাজে যান। কিছুক্ষণ পর তার স্ত্রী বাড়িতে এসে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর ভিতর থেকে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতা নেন। এসময় দরজা ভেঙে ফেলার পর তার স্ত্রী দেখতে পান নিজ ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। এমন অবস্থায় তাকে উদ্ধারের পর দেখা যায় তিনি বেঁচে নেই।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: