শিশু ইভানকে বাঁচাতে সাহায্যের আবেদন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে তিন মাসের শিশু ইসমাইল হোসেন ইভান ২টি হার্টের ছিদ্র ও হার্টের ভাল্ব জনিত রোগে জন্ম থেকেই আক্রান্ত। তার

2024-11-22T17:46:51+00:00
2024-11-22T17:46:51+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
শিশু ইভানকে বাঁচাতে সাহায্যের আবেদন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৫:৪৬ পিএম 
শিশু ইভানকে বাঁচাতে সাহায্যের আবেদন
কুড়িগ্রামের উলিপুরে তিন মাসের শিশু ইসমাইল হোসেন ইভান ২টি হার্টের ছিদ্র ও হার্টের ভাল্ব জনিত রোগে জন্ম থেকেই আক্রান্ত। তার ছোট্ট শরীরে শ্বাসকষ্ট, হার্টের অস্বাভাবিক শব্দ ও ক্লান্তি এবং দুর্বলতা সহ শারীরিক নানা সমস্যায় ভুগছে। 

শারীরিক নানা সমস্যা নিয়ে শিশু ইভান তার ছোট শরীরে শুধু অবলোকন দৃষ্টিতে মানুষের দিকে তাকিয়ে থাকে। শিশু ইভান বাঁচাতে চায়। জন্মের ৭ দিন পর থেকে শিশুটি চিকিৎসাধীন। প্রথমে কুড়িগ্রামে চিকিৎসা নেয়ার পর চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেলে ভর্তি হয়েছিল। সেখানে ভর্তি থাকা অবস্থায় দায়িত্বরত চিকিৎসক শিশু ইভানকে অপারেশনের জন্য রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার্ড করেন। এতে ইভানের চিকিৎসার জন্য প্রয়োজন হবে অন্তত সাড়ে ৫ লাখ টাকা বলে জানিয়েছেন ও চিকিৎসক। 

দিনমজুর পিতা আসাদুজ্জামানের পক্ষে এতো অর্থ জোগান দেয়া সম্ভব নয়। অভাবী সংসারে শিশুটির মা ইসমোতারা বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকেন। শিশুটির বাবা আসাদুজ্জামান পেশায় একজন দিনমজুর। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ফকির পাড়া গ্রামের বাসিন্দা। অসুস্থ শিশুটির চিকিৎসার ব্যয় তার পিতা ছেড়ে দেয়ায় শিশুটির মা ইসমোতারা তার সন্তানকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টায় নিজেদের সবটুকু উজার করে দিয়েছে। মা-বাবা সন্তানের চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। সাহায্য পাঠানোর মাধ্যম- হিসাব নং-০২০০০২৩০০৬০৩১ অগ্রণী ব্যাংক পিএসসি উলিপুর শাখা। বিকাশ, নগদ , রকেট- ০১৭৬৭-৫০৭১৪৪।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: