ঝালকাঠিতে শাহজাহান ওমরসহ ৫৩ জনের নামে মামলা

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে বিএনপি অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ব্যারিস্টার শাহাজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে থানায় মামলা দায়ের

2024-11-23T19:01:06+00:00
2024-11-23T19:01:06+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে শাহজাহান ওমরসহ ৫৩ জনের নামে মামলা
বিএনপির অফিসে হামলা-ভাঙচুর
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭:০১ পিএম 
ঝালকাঠিতে শাহজাহান ওমরসহ ৫৩ জনের নামে মামলা
ঝালকাঠির রাজাপুরে বিএনপি অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ব্যারিস্টার শাহাজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে থানায় মামলা দায়ের হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে শুক্রবার (২২ নভেম্বর) রাতে এ মামলা দায়ের করেন। 

মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান, মিলন মাহমুদ বাচ্চু, পদ্মা কোম্পানির পরিচালক মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, সাবেক ভাইস চেয়ারম্যান বাপ্পী, ছাত্রলীগ সভাপতি বাবু, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল মিয়াজিসহ ৫৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বাদী উল্লেখ করেন, ২০২৩ সালের ৩০ নভেম্বর পূর্ব নির্ধারিত কর্মী সভায় আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শাহজাহান ওমরের নেতৃত্বে উপজেলা বিএনপি অফিসে হামলা চালানো হয়। এসময় আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ালে নেতাকর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি করে। আসামিদের হামলা-ভাঙচুরে বিএনপি অফিসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।

আবুল কালাম আজাদ জানান, আমি নেতাকর্মীদের নিয়ে কর্মীসভার আয়োজন করলে সেখানে শাহজাহান ওমরের নেতৃত্বে দুইশতাধিক লোক ককটেল বিস্ফোরণ, হামলা-ভাঙচুর করে। এসময় কয়েকজন নেতাকর্মী আহতও হয়েছিলেন। আমাদের অফিসের ১৫ লাখ টাকা মূল্যের মালামালের ক্ষতি সাধিত হয়েছে। এর দৃষ্টান্তমূলক উপযুক্ত বিচার চাই।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে শাহজাহান ওমরসহ ৫৩ জনের নাম উল্লেখ আরও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে। আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি। 

সময়ের আলো/আরআই





Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: