বান্দরবানে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানে রুমা উপজেলার গহীন জঙ্গলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ বা বম পার্টি) সদস্যের সাথে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত

2024-11-24T14:24:28+00:00
2024-11-24T14:24:28+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বান্দরবানে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ২:২৪ পিএম 
বান্দরবানে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত
বান্দরবানে রুমা উপজেলার গহীন জঙ্গলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ বা বম পার্টি) সদস্যের সাথে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে। এসময় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএফ-এর গোপন আস্তানার সন্ধান পায়। পরে সেনাবাহিনীর সদস্যের সাথে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে। একসাথে কেএনএফের আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে কি পরিমাণে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দি বলেন, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার কুত্তা ঝিরি নামক স্থানে কেএনএফের সাথে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে বলে শুনেছি। তবে এখনো অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: