আলু-পেঁয়াজ আমদানি বন্ধ করে দিল ভারত

হিলি প্রতিনিধি

সারাদেশ

নিজ দেশে দাম বৃদ্ধির অজুহাতে দেশে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ

2024-11-26T14:51:57+00:00
2024-11-26T14:51:57+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
আলু-পেঁয়াজ আমদানি বন্ধ করে দিল ভারত
হিলি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ২:৫১ পিএম 
আলু-পেঁয়াজ আমদানি বন্ধ করে দিল ভারত
নিজ দেশে দাম বৃদ্ধির অজুহাতে দেশে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে এক দিনের ব্যবধানে প্রতি কেজি ভারতীয় আলু ১০-১২ টাকা বৃদ্ধি পেয়ে ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ ৭০-৭৫ টাকা বিক্রয় হলেও আজ বন্দরের গোডাউনে ৮০ টাকা কেজি চাচ্ছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টা পর্যন্ত হিলি স্থলবন্দর জিরো পয়েন্টের টালি খাতার হিসেব মতে এই বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি হয়নি।

গত সোমবার আগের স্লট বুকিং করা দুইটি আলু বহী ভারতীয় ট্রাক আমদানি হয়েছে। বন্দরে আমদানিকৃত ভারতীয় আলু ৬৫-৭০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে। যা একদিনের ব্যবধানে কেজিতে ১০-১২ টাকা বেড়েছে আলুর দাম। তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম।

এদিকে রোববার ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিক টন পেঁয়াজ ও ৭২ ট্রাকে দুই হাজার মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এরপর ভারতের পশ্চিম বঙ্গ সরকার রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয়।

ভারতের একজন রপ্তানিকারক বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় হঠাৎ করে পেঁয়াজ ও আলুর দাম বেড়ে যাবার কারণে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা বৈঠক করবো সরকারের প্রতিনিধির সাথে যাতে অন্য রাজ্য থেকে হলেও বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি করতে পারি। এছাড়াও আমাদের যেসব গাড়ি লোডিং অবস্থায় রয়েছে সেগুলোর স্লট বুকিং না দিলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। তবে আগের এলসির আরও কিছু পেঁয়াজ ও আলু বোঝায় গাড়ি পার্কিং এ রয়েছে সেগুলো হয়তো বাংলাদেশে প্রবেশ করতে পারে।

হিলি বন্দর বাজারের পেঁয়াজ ও আলু  খুচরা ব্যবসায়ী মোঃ মঈনুল হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে হঠাৎ করে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি ভারতীয় আলু বিক্রি করছি ৬৫-৭০ টাকা বিক্রি করছি। তবে আগের ভারতীয় পেঁয়াজ ৭০-৭৫ টাকা বিক্রি করলেও আজ বন্দরের গোডাউনে পেঁয়াজ প্রতি কেজি ৮০ টাকা চাচ্ছে আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ভারত থেকে পণ্য আমদানি করতে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের স্লট বুকিং নিতে হয় যা অনলাইন সিস্টেমে। হঠাৎ করে রোববার অনলাইন সিস্টেম বন্ধ করে দিয়েছে বলে জানান ভারতের রপ্তানিকারকরা। ফলে স্লট বুকিং দিতে পারছি না আমরা আমদানিকারকরা। যার কারণে পেঁয়াজ ও আলু আমদানিতে শঙ্কা দেখা দিয়েছে। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি তবে আগের বুকিং করা আলু সোমবার এসেছে দুই ট্রাক। স্লট বুকিং খুলে না দেওয়ায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আলু ও পেঁয়াজবাহী ট্রাক বন্দর দিয়ে দেশে প্রবেশ করে নাই।

উল্লেখ, স্লট বুকিং বন্ধের ফলে শুধু হিলি স্থলবন্দর নয় পশ্চিমবঙ্গে সঙ্গে যুক্ত সকল স্থলবন্দর দিয়ে এই পণ্য দু'টি আমদানি বন্ধ থাকবে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: