পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আইনজীবী সাইফুল

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) আছরের নামাজের পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফারাঙ্গা লতাপীর

2024-11-27T20:37:53+00:00
2024-11-27T20:37:53+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আইনজীবী সাইফুল
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৮:৩৭ পিএম 
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আইনজীবী সাইফুল
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) আছরের নামাজের পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফারাঙ্গা লতাপীর মাজার সংলগ্ন মসজিদ মাঠে চতুর্থ দফা জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

জানাজায় বিভিন্ন রাজনৈতিক এবং সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত বক্তারা সাইফুল হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান।

একইদিন সন্ধ্যায় সাইফুলের কবর জেয়ারত করেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির সদস্য এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ। পরে তারা সাইফুলের বাবার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।

এরআগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন নেতা চিন্ময় দাশের জামিন নামঞ্জুরের ঘটনায় সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। 

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: