নবাবগঞ্জে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে।রোববার (১ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে

2024-12-01T15:42:21+00:00
2024-12-01T15:42:21+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নবাবগঞ্জে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৩:৪২ পিএম 
নবাবগঞ্জে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে। 

রোববার (১ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলরুবা ইসলাম। এসময় জাতীয় দিবস দুটি সফল করার জন্য বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ হোসেন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী জুলফিকার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাই পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, জামায়াত নেতা মোহাম্মদ আলী, জাতীয় পার্টি নেতা খলিলুর রহমান, আব্দুল মজিদ, প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান লিটন, বাবু লাল মোদক প্রমুখ।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: