বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গাজীপুরের গাছা উপজেলার বোর্ডবাজার এলাকায় রাস্তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া রায়হানের (২৪) লাশ ময়নাতদন্তের জন্য দাফনের ৪ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের পানিশাইল কবরস্থানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের উপস্থিতিতে এই লাশ উত্তোলন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, আদালতের নির্দেশে রায়হানের লাশ আজ (রোববার) দুপুরে কবর থেকে উত্তোলন করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে একই কবরস্থানে রায়হানের লাশ দাফন করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই গাজীপুর বোর্ডবাজার এলাকায় মাথায় গুলিবিদ্ধ লাগে রায়হান। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ২১ জুলাই দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত রায়হানের বাবা মামুন সরদার গত ১১ অক্টোবর গাজীপুরের গাছা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৭ জনের নামে ও অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
কবর থেকে লাশ উত্তোলন সময় আরও উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা লেবু মিয়া, নিয়ামতপুর থানা পুলিশের সদস্যসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
সময়ের আলো/আরআই