পরিত্যক্ত কূপে পড়ার ৪ ঘণ্টা পর ‘এস্কেভেটর’ দিয়ে যুবকের মরদেহ উদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

বাড়ির পাশের মাঠে সম্প্রতি একটি গভীর নলকূপের রিবোরিং করা হয়েছে। কাজ শেষে বেশকিছু বালু সেখানে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেই

2024-12-08T20:54:53+00:00
2024-12-08T20:54:53+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পরিত্যক্ত কূপে পড়ার ৪ ঘণ্টা পর ‘এস্কেভেটর’ দিয়ে যুবকের মরদেহ উদ্ধার
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৪ পিএম 
পরিত্যক্ত কূপে পড়ার ৪ ঘণ্টা পর ‘এস্কেভেটর’ দিয়ে যুবকের মরদেহ উদ্ধার
বাড়ির পাশের মাঠে সম্প্রতি একটি গভীর নলকূপের রিবোরিং করা হয়েছে। কাজ শেষে বেশকিছু বালু সেখানে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেই বালু বস্তায় ভরে বাড়ি নিয়ে যাওয়ার সময় সেলিম রেজা (২৮) নামের এক যুবক আগের পরিত্যক্ত কূপের গভীর গর্তে পড়ে যায়। এমন সংবাদে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল খননযন্ত্রের সাহায্যে সাড়ে ৪ ঘণ্টা পর গভীর ওই কূপ থেকে সেলিম রেজার লাশ উদ্ধার করে। এ সময় নিয়ামতপুর থানা পুলিশ ও শতশত উৎসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে হাটোইর গ্রামের পাশে চকদেউলিয়া মাঠে এ ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় হাটোইর গ্রামের বাসিন্দা আসলাম হোসেন বলেন, চকদেউলিয়া মাঠে জয়নাল আবেদীনের একটি গভীর নলকূপ ছিল। সেটি অকেজো হওয়ায় পাইপ উত্তোলন করে পাশেই রিবোরিং করা হয়। পরিত্যক্ত কূপটি সামান্য মাটি দিয়ে ভরাট করা হয়েছিল। নতুন কূপটি খননের পর সেখানে কিছু বালু পড়ে ছিল। ব্যক্তিগত প্রয়োজনে আজ (রোববার) সকালে ওইসব বালু বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় সেলিম অসাবধানবশত পরিত্যক্ত কূপে পড়ে যায়।

নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন বলেন, সংবাদ পেয়ে এস্কেভেটরের সাহায্যে অন্তত ৫০ ফিট গভীর গর্ত থেকে সেলিম রেজার লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি নিয়ামতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিয়ামতপুর থানার পরিদর্শক তদন্ত বাবুল চন্দ্র বলেন, আইনিপ্রক্রিয়া শেষে নিহত সেলিম রেজার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: