রায়পুরায় রোকেয়া দিবসে ৪ জয়িতাকে সম্মাননা প্রদান

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসে নরসিংদীর রায়পুরা উপজেলার ৪ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) সকালে রায়পুরা উপজেলা

2024-12-09T14:53:12+00:00
2024-12-09T14:53:12+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
রায়পুরায় রোকেয়া দিবসে ৪ জয়িতাকে সম্মাননা প্রদান
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ২:৫৩ পিএম 
রায়পুরায় রোকেয়া দিবসে ৪ জয়িতাকে সম্মাননা প্রদান
মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসে নরসিংদীর রায়পুরা উপজেলার ৪ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার  (৯ ডিসেম্বর) সকালে রায়পুরা উপজেলা পরিষদ সভা কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ওই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়। বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা ও জয়িতা সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। 

এ  সময় সমাজ উন্নয়নে অসামান্য রেখেছেন কাকলী তালুকদার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বিলকিছ আহম্মেদ, সফল জননী নারী সাহিদা রবি, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য বিনা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়পুরা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার। অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তা স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, সুধীজন উপস্থিত ছিলেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: