নিয়ামতপুরে আ. লীগ নেতা তোতা গ্রেফতার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর নিয়ামতপুরে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ নেতা খালেকুজ্জামান তোতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে গোপন

2024-12-14T15:49:34+00:00
2024-12-14T15:49:34+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নিয়ামতপুরে আ. লীগ নেতা তোতা গ্রেফতার
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৯ পিএম 
নিয়ামতপুরে আ. লীগ নেতা তোতা গ্রেফতার
নওগাঁর নিয়ামতপুরে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ নেতা খালেকুজ্জামান তোতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর মধ্যপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার খালেকুজ্জামান তোতা উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর মধ্যপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে।

খালেকুজ্জামান তোতা চন্দননগর ইউনিয়নের ৫ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়ামতপুর থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের এক মামলায় এজাহারভুক্ত আসামি হলেন খালেকুজ্জামান তোতা। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: