নানা আয়োজনে মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জেলা প্রশাসনের

2024-12-16T09:14:29+00:00
2024-12-16T09:14:29+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নানা আয়োজনে মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৯:১৪ এএম 
নানা আয়োজনে মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মাহমুদা খানম। এরপর একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সিভিল সার্জন অফিস, জেলার শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও দিনব্যাপী রয়েছে নানা অনুষ্ঠান। অপরদিকে জেলা প্রশাসনের অনুষ্ঠান সূচির সাথে মিলিয়ে গাংনী ও মুজিবনগর উপজেলায় একই ধরনের কর্মসূচী পালন করেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: