নোয়াখালীতে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীতে বিজয় দিবসের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ

2024-12-16T10:13:11+00:00
2024-12-16T12:46:38+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০:১৩ এএম  আপডেট: ১৬.১২.২০২৪ ১২:৪৬ পিএম
নোয়াখালীতে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
নোয়াখালীতে বিজয় দিবসের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে নিবেদন করেন জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদ। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তারপর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠনসমূহ জেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নোয়াখালী জেলার শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ শুরু হবে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এছাড়া রয়েছে রক্ত দান কর্মসূচি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: