ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) দিবস উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির

2024-12-16T12:45:26+00:00
2024-12-16T12:45:26+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৫ পিএম 
ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দিবস উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির দিয়ে দিবসের শুভসূচনা করা হয়। পরে সকাল ৮টায় উপজেলা মাঠে অস্থায়ী স্মৃতি সৌধে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর ঘোড়াঘাট থানা, ফায়ার সার্ভিস, ঘোড়াঘাট সরকারি কলেজ, এনজিও পর্ষদ সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পতাকা উত্তোলন, সুনীল আকাশে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার সেখ ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

অনুষ্ঠানে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জগদীশ চন্দ্র প্রমুখ।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: