হিলি সীমান্তে বিজয় দিবসে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

হিলি প্রতিনিধি

সারাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জয়পুরহাট-২০

2024-12-16T17:49:13+00:00
2024-12-16T17:49:13+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
হিলি সীমান্তে বিজয় দিবসে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
হিলি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৯ পিএম 
হিলি সীমান্তে বিজয় দিবসে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জয়পুরহাট-২০ বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার শাহাদাত হোসেন। ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের এসআই এসএন চৌবি’র হাতে ৪ প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।

হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার শাহাদাত হোসেন জানান, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমি আশা করি। এসময় বিজিবি ও বিএসএফ এর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: