কালিয়াকৈরে বিজয় দিবসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে মহান বিজয় দিবস উপলক্ষে তানহা হেলথ কেয়ার হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী ঢালজোড়া

2024-12-17T10:52:47+00:00
2024-12-17T10:52:47+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে বিজয় দিবসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৫২ এএম 
কালিয়াকৈরে বিজয় দিবসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
গাজীপুরের কালিয়াকৈরে মহান বিজয় দিবস উপলক্ষে তানহা হেলথ কেয়ার হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী ঢালজোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পে অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রতিবছরের মতো  মহান বিজয় দিবস উপলক্ষে ‌ কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের দেওয়ার বাজার এলাকায় তানহা হেলথ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডাঃ যোবেদা হাসান ফ্রি ক্যাম্প উদ্বোধন করেন। এসময় শিশু, নারী পুরুষ সহ প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, শিশু, গাইনি, অর্থোপেডিক্স, ব্যথা, নাক, কান গলা, চক্ষু ও ডায়াবেটিস ও কিডনির পরীক্ষা, ব্লাডপ্রেশার পরীক্ষা এবং ওষুধসেবা বিনা মূল্যে প্রদান করা হয়।

সেবা নিতে আসা আলম, রহিম, তাসলিমা জানান, প্রতিবছর এখানে অহন বিজয় দিবসের দিন বিনামূল্যে চিকিৎসা দেয়। আমরা টাকা ছাড়া চিকিৎসা নিতে পেরে খুব খুশি। গ্রাম এলাকার মানুষ বেশির ভাগই গরিব তাই বিনামূল্যে চিকিৎসা ঔষধ পেয়ে আমরা খুশি হয়েছি। আল্লাহ যেন তাদের  বাঁচিয়ে রাখেন।

তানা হেলথ কেয়ার হাসপাতালে জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফা বলেন, প্রতিবছর মহান বিজয় দিবসে গরিব ও দুস্থদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইন ধরে সেবা গ্রহণ করেন। তানহা হেলথ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান যোবেদা হাসান, তানহা হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান, ঢালজোড়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান এনায়েত হোসেন গজনবী প্রমুখ।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: