বগুড়ার সাবেক সাংসদ রাগেবুল নেত্রকোণায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)

2024-12-19T18:34:20+00:00
2024-12-19T18:34:20+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অপরাধ
বগুড়ার সাবেক সাংসদ রাগেবুল নেত্রকোণায় গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৪ পিএম 
বগুড়ার সাবেক সাংসদ রাগেবুল নেত্রকোণায় গ্রেফতার
বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস জানান, ‘গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ এর একটি দল।’

তিনি জানান, ‘রিপুর বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। র‌্যাব-১৪ এর সদস্যরা তাকে মোহনগঞ্জ থেকে নেত্রকোণায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে।’

বৈষম্যবিরোধী ছত্র-জনতার আন্দোলনের মুখে আগস্টে ক্ষমতার পালাবদলের পর থেকে একে একে গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার বিভিন্ন মামলায় তাদের আসামি করা হচ্ছে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জয়ী হন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। চলতি বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে জয় পেয়ে সংসদ সদস্য হন তিনি।

এর আগে, গত মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে জুলাই গণহত্যার ১২ মামলার এজাহারনামীয় আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই অগ্নিসংযোগ করা হয় রিপুর বাড়ি ও গাড়িতে। সেদিনের পর থেকেই তার বাড়িতে ঝুলছে তালা, পরিবারসহ আত্মগোপনে ছিলেন তিনি।

সময়ের আলো/আরআই




Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: