দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের

2024-12-20T15:33:23+00:00
2024-12-20T15:33:23+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৩ পিএম 
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের কবিরাজহাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মাধব রায় (২৪) ও দিপু রায় (৩০)। তাদের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মাশালপুর গ্রামে।

হাইওয়ে পুলিশ সার্জেন্ট শেখ আরেফিন ইমরোজ জানায়, ঠাকুরগাঁও জেলার নারগুন খেজুর বাগান হতে বাড়ি ফেরার পথে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাটে ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই মাধব রায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। আহত দিপু রায় নামে অপর আরোহীকে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, চালক হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: