ঘোড়াঘাটে বিএনপির শীতবস্ত্র বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

2024-12-21T18:45:09+00:00
2024-12-21T18:45:09+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ঘোড়াঘাটে বিএনপির শীতবস্ত্র বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৫ পিএম 
ঘোড়াঘাটে বিএনপির শীতবস্ত্র বিতরণ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ডিসেম্বর) দুপুর ২টায় রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৪টি ইউনিয়নের ৮৭০ জন শীতার্তদের মাঝে স্ব-হস্তে এ শীতবস্ত্র বিতরণ করেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোকবুলার রহমান গোর্কি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, সাবেক সভাপতি সারোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, প্রমুখ।

একই দিন বিকেল ৩ টায় ঘোড়াঘাট পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে ৭২০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: