গাইবান্ধায় ছয় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। এসময় প্রত্যেকের হাতে আরও ৫ কেজি করে চাল দেয়া হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট নৌ-টার্মিনাল এলাকায় নৌবাহিনী প্রধানের সহধর্মিণী ও বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত নারী-পুরুষের খোঁজ-খবর নিয়ে দরিদ্র-অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন প্রধান অতিথি নাদিয়া সুলতানা। তীব্র এই শীতের সময় শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অসহায় মানুষরা।
নৌবাহিনীর কমা-ার মো. আরাফাত ইসলাম জানান, প্রতি বছরের মতো নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের এক হাজার অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়। এই শীতবস্ত্র পেয়ে দরিদ্র মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘব হবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সেনাবাহীনির লেফট্যানেন্ট কর্নেল মোশারফ হোসেন, র্যাব-১৩ সিও ইন্তেখাব চৌধুরী, সিপিসি-৩ কোম্পানি কমা-ার এডি আনিচ উদ্দীন পিপিএম এবং ফুলছড়ি থানার ওসি খন্দকার মো. হাফিজ উপস্থিত ছিলেন।