বিচারের দাবিতে কর্মবিরতির ঘোষণা নৌযান শ্রমিকদের

চট্টগ্রাম  ব্যুরো 

সারাদেশ

চাঁদপুরে জাহাজে সাত খুনের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে নৌযান

2024-12-27T07:52:05+00:00
2024-12-27T07:52:05+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বিচারের দাবিতে কর্মবিরতির ঘোষণা নৌযান শ্রমিকদের
জাহাজে সাত খুন
চট্টগ্রাম  ব্যুরো 
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৭:৫২ এএম 
বিচারের দাবিতে কর্মবিরতির ঘোষণা নৌযান শ্রমিকদের
চাঁদপুরে জাহাজে সাত খুনের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে নৌযান শ্রমিকরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম। এই কর্মবিরতিসহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি শাহ আলম বলেন, আকাশ মণ্ডল এমভি আল-বাখেরা জাহাজের আট স্টাফকে ঠান্ডা মাথায় কুপিয়েছেন এবং বিশাল একটি জাহাজ একাই চালিয়েছেন, এটা  সম্ভব না। এটা তার একার কাজ হতে পারে না। আকাশ মণ্ডলের মাত্র এক মাসের বেতন বকেয়া ছিল। সামান্য বকেয়ার জন্য এই ঘটনা বোধগম্য নয়। আমরা এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে অন্য কারা ছিল তার সঠিক তদন্ত দাবি করছি। এ ছাড়া আমরা আমাদের সারা দেশে ১০ হাজার ছোট-বড় পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকের নিরাপত্তাও দাবি করছি। যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণও দাবি করছি।

গত সোমবার এমভি আল-বাখেরা জাহাজ থেকে পাঁচজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। আর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহাজের মালিক মাহবুব মোর্শেদ বাদী হয়ে চাঁদপুরের হাইমচর থানায় মামলা করেছেন।

মঙ্গলবার রাতে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা, র‌্যাব-১১ ও ৬-এর যৌথ অভিযানে বাগেরহাটের চিতলমারী এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে ওই জাহাজের লস্কর আকাশ মণ্ডলকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে কুমিল্লা নগরীর শাকতলা এলাকায় র‌্যাব-১১-এর সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে ব্রিফিং করে ঘটনার বিস্তারিতে তুলে ধরা হয়। বিকালে চাঁদপুরে পুলিশের কাছে আকাশকে হস্তান্তর করে র‌্যাব। আকাশ বর্তমানে ৭ দিনের রিমান্ডে আছেন।

সময়ের আলো/আরএস/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: