মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র দিলেন হাকিমপুরের ইউএনও অমিত রায়

হিলি প্রতিনিধি

সারাদেশ

পৌষের কনকনে শীতে জুবুথুবু উত্তরের জেলা দিনাজপুর। হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় এই জেলায় শীতের তীব্রতা একটু বেশি। তাই পৌষ মাসের

2024-12-30T10:50:41+00:00
2024-12-30T10:50:41+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র দিলেন হাকিমপুরের ইউএনও অমিত রায়
হিলি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১০:৫০ এএম 
মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র দিলেন হাকিমপুরের ইউএনও অমিত রায়
পৌষের কনকনে শীতে জুবুথুবু উত্তরের জেলা দিনাজপুর। হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় এই জেলায় শীতের তীব্রতা একটু বেশি। তাই পৌষ মাসের শুরু থেকে এই জেলায় কনকনে শীত ও ঠাণ্ডা বাতাস বইছে। এতে বেশি কাবু হয়েছে শিশু ও বয়স্করা। তীব্র এই শীতকে উপেক্ষা করে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর দিকনির্দেশনায় শীতের রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শীতের উষ্ণ কাপড় (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে হিলি রেলস্টেশন এলাকায় অবস্থিত উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী বাংলাহিলি আল আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশে শীত বস্ত্র কম্বল নিয়ে হাজির হন মানবিক ইউএনও অমিত রায়। পরে তিনি সেখানে ৬০ পিচ কম্বল বিতরণ করেন এবং শীত নিবারণের চেষ্টা করেন। তারপরে উপজেলার আর এক মাদ্রাসা ও এতিমখানায় ছুটে যান ইউএনও অমিত রায়।

রাতে কম্বল বিতরণকালে উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার, মাদ্রাসার শিক্ষক মা ওঃ আব্দুল ওহাব সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শীত বস্ত্র কম্বল পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, রাতে মাদ্রাসা মসজিদে ৯ মি. তখন আমারা এশার নামাজ আদায় করছিলাম। নামাজ শেষে মসজিদ থেকে বাহির হয়ে দেখি ইউএনও স্যারের গাড়ি কম্বল নিয়ে আমাদের মাদ্রাসায় এসেছেন। কনকনে শীত ও ঠাণ্ডা বাতাস বইছে এমন সময়ে গরমের কাপড় কম্বল পেয়ে আমরা খুবই খুশি। আমরা ডিসি ও ইউএনও স্যারের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো করেন!

ইউএনও অমিত রায় জানান, দিনাজপুর জেলার সু-যোগ্য জেলা প্রশাসক রফিকুল ইসলাম স্যারের দিকনির্দেশনা মোতাবেক তাৎক্ষণিকভাবে রাতেই উপজেলার ২২ টি মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত প্রায় ২৬০ টি শীতের উষ্ণ কাপড় (কম্বল) বিতরণ করা হয়।

তিনি জানান, পৌষের শুরু থেকে এই উপজেলায় শীতের তীব্রতা একটু বেশি। মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত শিক্ষার্থীরা হচ্ছে কোরআন এর পাখি। তাই জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের এর দিক নির্দেশনা মোতাবেক সরকারের এই বিশেষ উপহার শীতার্তদের মাঝে বিতরণ করে শীত নিবারণের চেষ্টা করেছি। রাতের অন্ধকারে প্রতিটি মাদ্রাসায় উপস্থিত হয়ে সেখানকার দায়িত্ব প্রাপ্ত শিক্ষকের সাথে কথা বলে কম্বল বিতরণ করেছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে বলে তিনি উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: