সিংড়ায় শীতার্তদের মাঝে বুরো বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়া উপজেলার দরিদ্র ও অসহায় ৫ শতাধিক শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বুরো বাংলাদেশ।সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায়

2024-12-30T14:52:35+00:00
2024-12-30T14:52:35+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সিংড়ায় শীতার্তদের মাঝে বুরো বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ২:৫২ পিএম 
সিংড়ায় শীতার্তদের মাঝে বুরো বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ
নাটোরের সিংড়া উপজেলার দরিদ্র ও অসহায় ৫ শতাধিক শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বুরো বাংলাদেশ।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় পৌর শহরের দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শতাধিক শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

বুরো বাংলাদেশের সিরাজগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হোসেন ‌মিঞা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর এলাকার এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ আলী, সিংড়া শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মামুন রানা, সিংড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহীন আক্তার, স্থানীয় সমাজসেবক সার্জেন্ট মহসিন আলম।

অনুষ্ঠানে আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হোসেন মিঞা বলেন, সারা বাংলাদেশে বুরো বাংলাদেশ ২৭ লক্ষ পরিবারের মাঝে বিভিন্ন আর্থিক ও অনার্থিক সেবা প্রদান করে যাচ্ছে। বুরো বাংলা‌দেশ‌ের মূল কর্মসূচীর অংশ হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী। বুরো বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: