কুড়িগ্রামে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর)দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল

2024-12-30T15:31:17+00:00
2024-12-30T15:31:17+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৩:৩১ পিএম 
কুড়িগ্রামে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর)দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি'র অধিনায়ক লে: কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী পরিচালক মোঃ ইউনুস আলীসহ অন্যান্য বিজিবি সদস্যরা।

এই শীতে শীত বস্ত্র পেয়ে খুশি বৃদ্ধা নুরজাহান বলেন, এ বছর এখন পর্যন্ত কেউ একটা কম্বল দেয় নাই। আজ বিজিবির কম্বল পেলাম আর শীতের কষ্ট থাকবে না।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লে: মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: