বরিশালকে ১৯৮ রানের লক্ষ্য দিল রাজশাহী

সময়ের আলো অনলাইন

খেলাধুলা

বিপিএলের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চাপ থাকলেও দুর্বার রাজশাহী ব্যাট হাতে দারুণ করেছে।সোমবার (৩০ ডিসেম্বর) আগে ব্যাট

2024-12-30T15:43:55+00:00
2024-12-30T15:43:55+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলাধুলা
বরিশালকে ১৯৮ রানের লক্ষ্য দিল রাজশাহী
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৩ পিএম   (ভিজিট : ৫১৯)
বরিশালকে ১৯৮ রানের লক্ষ্য দিল রাজশাহী
বিপিএলের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চাপ থাকলেও দুর্বার রাজশাহী ব্যাট হাতে দারুণ করেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) আগে ব্যাট করে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে দলটি। ২০ ওভারে তিন উইকেটে ১৯৭ রান করেছে রাজশাহী।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। বল হাতে বরিশালের শুরুটা হয় চমৎকার। দ্বিতীয় ওভারেই তুলে নেয় রাজশাহীর ওপনার জিসান আলমের উইকেট। রানের খাতা খোলার আগে কাইল মায়ার্সের বলে বোল্ড হন জিসান। রাজশাহীর দ্বিতীয় উইকেটটিও তুলে নেন মায়ার্স। ১৩ রান করে মোহাম্মদ হারিস ফিরতি ক্যাচ তুলে দেন মায়ার্সের হাতে।

২৫ রানে দুই উইকেট হারিয়ে দমে যায়নি রাজশাহী। অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বি মিলে ১৪০ রানের বড় জুটি গড়েন। কক্ষপথে ফেরে দল। ৫১ বলে ৬৫ রান করে ফাহিম আশরাফের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন বিজয়। তবে শেষ পর্যন্ত দলকে টেনে নেন ইয়াসির। ৪৭ বলে ২০০ স্ট্রাইক রেটে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। নিজের ইনিংস সাজান সাতটি চার ও আটটি ছক্কায়।

বরিশালের পক্ষে নিয়ন্ত্রিত বোলিং করেন মায়ার্স। এই তারকা তিন ওভারে ১৩ রানে দুই উইকেট শিকার করেন। বাকিরা সেভাবে জ্বলে উঠতে পারেননি। এক উইকেট পেলেও ফাহিম দেন চার ওভারে ৪২ রান।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: