খুলনার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

সময়ের আলো অনলাইন

খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম কিংস এবং খুলনা টাইগার্স। চলতি বিপিএলে এটাই এই দুই

2024-12-31T12:16:27+00:00
2024-12-31T12:16:27+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলাধুলা
খুলনার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:১৬ পিএম   (ভিজিট : ৪০০)
খুলনার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম কিংস এবং খুলনা টাইগার্স। চলতি বিপিএলে এটাই এই দুই দলের প্রথম ম্যাচ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় টস অনুষ্ঠিত হয়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ফলে মেহেদী হাসান মিরাজের খুলনাকে ব্যাটিংয়ে নামতে হচ্ছে। বেলা ১২টায় মাঠে গড়াবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে। 

বিপিএলের সূচি অনুযায়ী ম্যাচটি বেলা দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হবে বেলা ১২টায়। আজ বছরের শেষ দিন হওয়ায় থার্টি ফাস্টে জনসাধারণের চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানা বিধিনিষেধ থাকে। সেই নির্দেশনার আলোকেই আজকের দুটি ম্যাচের সময়সূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে।

চট্টগ্রাম কিংস একাদশ - হায়দার আলী, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), উসমান খান, নাঈম ইসলাম, শামিম হোসেন, টম ও ক'নেল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ এবং আলিস ইসলাম।

খুলনা টাইগার্স একাদশ - মোহাম্মদ নাইম শেখ, ইব্রাহিম জাদরান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), উইলিয়াম বসিস্টো, মোহাম্মদ নাওয়াজ, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং ওশান থমাস।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: