সিলেটের সামনে রংপুরের ‘চ্যালেঞ্জিং’ স্কোর

সময়ের আলো অনলাইন

খেলাধুলা

বিপিএলের উদ্বোধনী দিনের রেশ ধরে রাখতে পারেনি গ্লোবাল টি-টুয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। এবারের আসরে ঢাকার বিপক্ষে ১৯১ রানের হাই স্কোর

2024-12-31T19:22:44+00:00
2024-12-31T19:22:44+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
খেলাধুলা
সিলেটের সামনে রংপুরের ‘চ্যালেঞ্জিং’ স্কোর
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:২২ পিএম 
সিলেটের সামনে রংপুরের ‘চ্যালেঞ্জিং’ স্কোর
বিপিএলের উদ্বোধনী দিনের রেশ ধরে রাখতে পারেনি গ্লোবাল টি-টুয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। এবারের আসরে ঢাকার বিপক্ষে ১৯১ রানের হাই স্কোর করলেও আজ সিলেট স্ট্রাইকার্সকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছে নুরুল হাসান সোহানের দল। আগেরদিন প্রথমে ব্যাট করে জয় পাওয়ার কারণেই আত্মবিশ্বাসী সোহান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তবে লক্ষ্যটা খুব বেশি প্রত্যাশার আসেনি। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক সোহান। আগেরদিন ওপেনিংয়ে সাইফ হাসান ও খুশদিল শাহরা জ্বলে উঠলেও আজ এ দু’জন ব্যর্থ। যা একটু কথা বলেছে আরেক পাকিস্তানি ইফতিখার আহমেদ এবং অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট।

Advertisement
২৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর রাইডার্স। সিলেট স্ট্রাইকার্সের তোপে ফিরে যান অ্যালেক্স হেলস, স্টিফেন টেইলর ও সাইফ হাসান। সেখান থেকে ৪১ রানের জুটি দিলেও ধীর ব্যাটিং করেছেন রংপুরের দুই পাকিস্তানি স্পিন অলরাউন্ডার ইফতিখার আহমেদ ও খুশদীল শাহ। তবে সোহান-মেহেদী শেষটায় কিছুটা পুষিয়ে দিয়েছেন।

ইফতিখার আহমেদ ৪২ বল খেলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে অধিনায়ক নুরুল হাসান সোহান কিছুটা ঝড় তুলতে সক্ষম হন। তিনি ২৪ বলে ৪ বাউন্ডারি এবং ২ ছক্কায় করেন ৪২ রান। খুশদিল শাহ করেন ১৬ বলে ২১ রান। শেখ মেহেদী হাসান করেন ৮ বলে ১৬ রান। এছাড়া ১৫ বলে ১২ রান করেন স্টিভেন টেলর। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় রংপুর।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও আল আমিন হোসেন। রিসি টপলি এবং সামিউল্লাহ সিনওয়ারি নেন ১টি করে উইকেট।

সময়ের আলো/আরআই




Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: